Tuesday, March 17, 2026

Shatrughan Sinha: মলয় ঘটকের সঙ্গে কথা বলে প্রচারের শিডিউল ঠিক করলেন শত্রুঘ্ন সিনহা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিট পেয়ে এবার আসানসোলে (Asansol)প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha)। তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দোলের পরেই প্রচার শুরু করতে চলেছেন  তিনি। সূত্রের খবর ২০ মার্চ থেকেই তাঁর কর্মসূচী শুরু হয়ে যাবে। এই নিয়ে চূড়ান্ত কথাও সেরেছেন মন্ত্রী মলয় ঘটকের( Moloy Ghatak) সঙ্গে।

উল্লেখ্য শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)আসার আগে সবরকম প্রস্তুতি সেরে রাখছেন মলয় ঘটক। জানা গেল আজ রাতের মধ্যেই আসানসোলে শত্রুঘ্ন সিনহার জন্য একটি তেতলা বাড়ির বন্দোবস্ত করা হচ্ছে।  সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই বাড়ি চূড়ান্ত করে ফেলা হবে।

Roopa Dutta : অভিযুক্ত অভিনেত্রী রূপা দত্তকে নিয়ে এবার মুখলেন অঙ্কুশ

বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসবেন।  তবে প্রচারপর্বের শুরুতেই তিনি আসবেন এমনটা নাও হতে পারে। প্রচারের মাঝামাঝি সময়ে তিনি আসবেন বলে এখনও অবধি ঠিক আছে। শত্রুঘ্ন সিনহার যাতে আসানসোলে থাকা সহ অন্যান্য বিষয়ে কোনোরকম অসুবিধে না হয় তার জন্য তৈরি রাখা হচ্ছে আলাদা একটি দল।  সোনাক্ষী সিনহা এসে পৌঁছলে তাঁর জন্যও নিরাপত্তা ব্যবস্থা সহ সবরকম প্রস্তুতিই সেরে রাখা হচ্ছে।  বাবা- মেয়ে একসঙ্গে  রোড শো করবেন তার জন্য  প্রশাসনিক অনুমতিও নিয়ে রাখা হচ্ছে।

আসানসোলের সবকটি বিধানসভার প্রত্যেকটি ঘরে প্রার্থী শত্রুঘ্ন সিনহার  ছবি সহ লিফলেট বিলির ব্যবস্থা করা হয়েছে।  প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না দল।

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...