Friday, April 3, 2026

ফের সাজাপ্রাপ্ত বন্দি-মুক্তির সিদ্ধান্ত রাজ্যের, ছাড়া পাচ্ছেন ১৪৫ জন

Date:

Share post:

ফের রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দি-মুক্তির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। এর আগেও মানবিকতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ১০ জন মহিলা, ১৩৫ জন পুরুষ মিলিয়ে মোট ১৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৪১ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জন মহিলা। বন্দিদের আচরণ, স্বাস্থ্য, বয়স এবং জেলে থাকার মেয়াদের উপর নির্ভর করে সরকারে গঠিত একটি কমিটি ওই মুক্তির বিষয়ে সুপারিশ করে। পাশাপাশি হয়, পুলিশ রিপোর্ট নেওয়া হয়। মুক্তি পেলে আর অপরাধ করতে পারেন কি না, সে বিষয়টি বিবেচনা করা হবে। সব দিক বিবেচনা করে কারা এবং স্বরাষ্ট্রদফতর সিদ্ধান্ত নেয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মুক্তি দিতে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সুপারিশ করে। ১৪ বছর সাজা কাটানোর পরে অনেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...