Wednesday, June 24, 2026

সামনে দোল, জেলায় ঘুরতে হবে উচ্চপদস্থ আধিকারিকদের: নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে একই দিনে দুই নবনির্বাচিত কাউন্সিলর খুন। এই পরিস্থিতিতে ১০৮ পুরসভায় বোর্ড গঠন প্রক্রিয়া চলছে। সঙ্গে সামনেই দোল উৎসব। এই পরিস্থিতিতে রাজ্যের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (CS Harikrishna Dwivedi)। একইসঙ্গে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ারও কথা বলেন তিনি।

এদিন মুখ্যসচিবের (CS Harikrishna Dwivedi) ডাকা ভার্চুয়াল বৈঠকে ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা), এডিজি (CID), এডিজি (IB), কলকাতার পুলিশ কমিশনার-সহ সমস্ত জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন সব জেলাশাসকরাও। অশান্তি এড়াতে জোর দিতে বলা হয়েছে গোয়েন্দা সূত্রের উপরও।

আরও পড়ুন-শপথ গ্রহণের আগেই খড়্গপুরের সিপিআই কাউন্সিলরের তৃণমূলে যোগদান

সোমবারের পর এদিনও রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। দোলের সময় জেলার পুলিশ সুপার এবং জেলাশসকদের জেলায়-জেলায় ঘুরতে নির্দেশ দেন মুখ্যসচিব। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার্সদের প্রশিক্ষণের উপরও জোর দেন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...