Friday, June 26, 2026

Cyclone:শিয়রে দুর্যোগ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

Date:

Share post:

যশ, জাওয়াদের পর সিত্রাং। রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরও এক ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বাংলা এবং ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকায় সিত্রাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এ রাজ্যে। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অভিমুখে তা একটি সাইক্লোনের আকার ধারণ করে ফেলেছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে।

তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বঙ্গে আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন। যদিও সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলে খবর।

প্রসঙ্গত, শীতের প্রকোপ কমতেই শুরু হয়েছে গরমের দাপট। ভোর ও সন্ধের দিকে তাপমাত্রার তীব্রতা ততটা না বোঝা গেলেও বেলার দিকে তাপমাত্রা দাপট ভালোই অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে।এরই মাঝে বৃষ্টি খানিকটা স্বস্তি দিতে পারে রাজ্যবাসীকে। তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা শুরু হলে ফের নাকাল হতে হবে বঙ্গবাসীকে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...