Friday, June 26, 2026

Russia Ukraine War:ইউক্রেনে রুশ হামলায় নিহত এক চিত্রসাংবাদিক

Date:

Share post:

ইউক্রেনের আকাশে বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। যুদ্ধের ২০ দিন পরও ইউক্রেনে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে রুশ সেনা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এক একটি শহর প্রায় বিলুপ্তির পথে। বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রুশ বাহিনী হামলায় নিহত হয়েছেন ফক্স নিউজের এক চিত্রসাংবাদিক। মৃত সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি (Pierre Zakrzewski)। আহত হয়েছেন তাঁর সহকর্মী বেনজামিন হল ।চিত্র সাংবাদিকের মৃত্যুর খবর জানিয়েছে ইউক্রেন সরকার।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ভারতের

ফক্স নিউজ় মিডিয়ার সিইও সুজ়েন স্কট (Suzanne Scott) একটি বিবৃতিতে জানিয়েছেন, সোমবার ইউক্রেনের রাজধানীর বাইরে আগুনে জাকরজেউস্কি এবং বেনজামিন হলের গাড়ি আটকে পড়েছিল। সেখানেই মারা গিয়েছেন জাকরজেউস্কি এবং তাঁর সহকর্মী বেনজামিন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, হল একজন ব্রিটিশ। তিনি ফক্স নেটওয়ার্কের সংবাদদাতা হিসেবে কাজ করেন। হল ইউক্রেনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। স্কট বলেছেন, “পিয়েরে একজন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। আমাদের সঙ্গে তাঁর কাজ করার সময় ইরাক থেকে আফগানিস্তান থেকে সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক স্টোরি কভার করেছিলেন।” স্কট আরও বলেছেন, “সাংবাদিক হিসেবে তাঁর আবেগ ও প্রতিভা তুলনাহীন।”

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...