Saturday, June 20, 2026

Russia Ukraine war: আমেরিকাকে পাল্টা চাল রাশিয়ার, বাইডেনের বিরুদ্ধে জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

ইউক্রেন যুদ্ধের পরে পুতিনকে কোণঠাসা করতে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ। তারই পাল্টা চাল দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোর বিদেশ দফতর তরফে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে। শীর্ষস্তরের আধিকারিকদের “স্টপ লিস্টে” রেখেছে মস্কো। এই তালিকায় থাকা আধিকারিকরা রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন:Russia Ukraine War:ইউক্রেনে রুশ হামলায় নিহত এক চিত্রসাংবাদিক

এই “স্টপ লিস্টে” মোট ১৩ জন আধিকারিকের নাম রয়েছে। জো বাইডেন, ব্লিঙ্কন ছাড়াও নাম রয়েছে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুল্লিভানস প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন এবং অন্যান্যরা। এদিকে আমেরিকা বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেনকোর উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ ইউক্রেনে রুশ হামলায় মস্কোকে ক্রমাগত মদত জুগিয়ে চলেছে বেলারুশ। এর পাশাপাশি বিভিন্ন সিনিয়র রাশিয়ার প্রতিরক্ষা আধিকারিকদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...