Monday, June 22, 2026

India: ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে চাপে মিতালিরা

Date:

Share post:

বল হাতে ফের নজির গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিন্তু ইংল্যান্ডের (England) কাছে ৪ উইকেটে হেরে চাপে পড়ে গেল ভারত। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল ভারত (India)। জবাবে ব্যাট করতে নেমে, ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে নেন ইংল্যান্ডের মেয়েরা।

তবে দল হারলেও, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ঝুলন (Jhulan Goswami)। এদিন ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্টকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন তিনি। কিন্তু ঝুলনের কীর্তির দিনে হতাশ করলেন ভারতীয় (India) ব্যাটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কউরের অবদান যথাক্রমে ৩৫ ও ১৪। রিচা ঘোষ করেন ৩৩ রান। ফের ব্যর্থ মিতালি রাজ (১), দীপ্তি শর্মা (০), যস্তিকা ভাটিয়ারা (৮)। ইংল্যান্ডের (England) স্পিনার চার্লি ডেন মাত্র ২৩ রানে ৪ উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে, মাত্র চার রানেই দুই ওপেনারকে হারিয়েছিল ইংল্যান্ড। যদিও হিদার নাইট (নট আউট ৫৩) এবং ন্যাট সিভারের (৪৫) সৌজন্যে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তিন উইকেট দখল করেন ভারতের পেসার মেঘনা সিং।

আরও পড়ুন:Mamata: ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই: বিধানসভায় বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর

এই হারের ফলে চাপ বাড়ল মিতালিদের। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে ভারত। শেষ তিনটে ম্যাচে ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার জন্য এই তিনটে ম্যাচের অন্তত দু’টিতে জিততেই হবে মিতালিদের।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...