Friday, June 26, 2026

BJP: গাড়ি চুরির অভিযোগে ধৃত বিজেপি কর্মী, চাঞ্চল্য শ্রীরামপুরে

Date:

Share post:

গাড়ি চুরির তদন্তে নেমে মিলল তথ্য

নকল কাগজ তৈরি করে চোরাই গাড়ি বিক্রির অভিযোগে গ্রেফতার বিজেপি (BJP) কর্মী। ঘটনার সূত্রপাত মাস চারেক আগে। শ্রীরামপুর সাতঘড়া পূর্বপাড়ার বাসিন্দা সাগর সিং (Sagar Singh) অভিযোগ করেন, তাঁর বোলেরো গাড়ি চুরি হয়ে গিয়েছে। সন্দেহ তাঁর গাড়ির চালককে। তদন্তে নেমে শ্রীরামপুর (Shrirampur) থানার পুলিশ মালদহের (Maldah) বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে। সেই সূত্র ধরে অভিযুক্ত ঘনশ্যাম রাইকে রিষড়া থেকে গ্রেফতার করা হয়। ঘনশ্যাম তাঁদের দলের কর্মী বলে মেনে নিয়েছেন রিষড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর মনোজ সিং। বিজেপি নেতার অবশ্য দাবি, ঘনশ্যাম পুরোনো গাড়ি কেনাবেচা করেন। তাঁকে গাড়ির চুরির মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ঘনশ্যাম রাই চোরাই গাড়ির নকল কাগজ বানিয়ে দিতেন। তার ভিত্তিতে চোরাই গাড়ি বিক্রিও করতেন। এই চক্রে আর কারা কারা যুক্ত তা জানতে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...