Friday, June 26, 2026

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার: বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সরব ব্রাত্য

Date:

Share post:

“গতকাল বিরোধী দলনেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। ঠিক তারপর সন্ধ্যেবেলা আমাদের নেতাকে নোটিশ ধরানো হল। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ বিজেপি(BJP) এই কাজটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। বেছে বেছে টার্গেট করা হচ্ছে তৃণমূলকে(TMC)।” বৃহস্পতিবার বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে এভাবে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)।

কয়লা কাণ্ডে বুধবার সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ইস্যুতেই বিধানসভা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলেন, “কয়লা কেন্দ্রের সম্পত্তি। সুতরাং নিজেদের প্রতিরক্ষায় কেন্দ্রীয় সরকার কী করছে? বেছে বেছে রাজনৈতিক প্রতিহিংসার মেটাতে টার্গেট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসলে বাংলায় ওরা যত হারছে ততই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে দাঁত নখ বের করছে।”

আরও পড়ুন:বিভাজন নয়, ঐক্যে সায় কংগ্রেসের “জি -২৩” গোষ্ঠীর নেতাদের

পাশাপাশি রাজ্য রাজনীতিতে সম্প্রতি গরু পাচারের ঘটনা নিয়ে যেভাবে ডামাডোল ফেলে দিয়েছে বিজেপি, সে ইস্যুতেও এদিন সরব হন ব্রাত্য বসু। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের থেকেই শুনছি উত্তর প্রদেশ থেকে নাকি গরু এরাজ্যে আসে। যদি তাই হয় কোন বিজেপি নেতার ইন্ধনে গরু উত্তর প্রদেশ থেকে সীমান্ত পেরোয়? সেখান থেকে আবার কোন বিজেপি নেতার ইন্ধনে বিহার সীমান্ত পেরোয়?” একইসঙ্গে ব্রাত্য বসু বলেন, “চার রাজ্যে নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী সিবিআইয়ের প্রসঙ্গ তুললেন। এখানে স্পষ্ট কোনো রকম নীতির প্রশ্ন নেই। এই নির্বাচনে বিরোধীদের সমস্যায় ফেলার জন্য সিবিআইকে ব্যবহার করে গিয়েছে বিজেপি।”

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...