Saturday, April 4, 2026

চিনে ফের করোনার বাড়বাড়ন্ত, দেশে কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

চিনে (China) আবার করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই ১০ টি শহরে লকডাউন ঘোষণা করেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন (China) ছাড়া আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলেও ওমিক্রনের (Omicron) নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) দাপটে সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়েছে। একাধিক দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে উদ্বিগ্ন কেন্দ্রও। দেশে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

বুধবারের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা রুখতে কড়া নজরদারি জরুরি একথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

জানা গিয়েছে, বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়েও আলোচনা করা হয়। আগামী ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। এখনও অবধি সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনা হয়নি বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা আজকের থেকে সামান্য বেশি ছিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৯৯ জন। সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...