Saturday, April 4, 2026

Cpm : রাজ্য কমিটিতে বিমান-সূর্যদের বিদায়, সুশান্ত-শতরূপদের নেতা সম্ভবত শ্রীদীপই

Date:

Share post:

বৃদ্ধরা বাতিল হয়েছেন। পার্টি শূন্যতে এসে ঠেকেছে। এই অবস্থায় নতুন প্রজন্মের উপর আস্থা রাখা ছাড়া উপায় কী? অগত্যা তাই বঙ্গ সিপিএমে বৃদ্ধবিদায় পর্ব শুরু হল। সামনে রাখা হল নতুনদের। নতুন রাজ্য কমিটিতে অনেক নতুন মুখ, বিতর্কিত মুখ।

সিপিএমের রাজ্য সম্মেলন চলছে প্রমোদ দাশগুপ্ত ভবনে। আজ সম্মেলনের শেষ দিন। ইতিমধ্যে যা পরিস্থিতি, তাতে জানা গিয়েছে, নতুন রাজ্য কমিটি থেকে বাদ যাচ্ছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবিন দেব, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, মৃদুল দে, অশোক ভট্টাচার্যরা।।

অন্যদিকে রাজ্য কমিটিতে আসছেন কঙ্কাল মামলায় কলঙ্কিত সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, তরুণ মুখোপাধ্যায়, আত্রেয়ী গুহ সহ তরুণ প্রজন্ম।

ফলে গুণগত একটি পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে। দেখার বিষয়, এই তরুণ টিম রাজ্যে বামেদের হারানো জনসমর্থন কতখানি উদ্ধার করতে পারে। রাজ্য সম্পাদকের দায়িত্ব শ্রীদীপ ভাট্টাচার্যর হাতে যাচ্ছে বলেই খবর। তাত্ত্বিক নেতা শ্রীদীপই বা কতখানি ছাপ ফেলতে পারেন, তা আগামিদিনই বলবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...