Tuesday, June 23, 2026

Making Thandai: দোলের মনপসন্দ ঠান্ডাই বানাবেন কীভাবে?

Date:

Share post:

দোল মানে শুধু নানা রঙে নিজেকে রাঙিয়ে তোলাই নয়। একটু ব্যতিক্রমী খাওয়াদাওয়াও চাই বটে।

কী খাবেন? অবশ্যই ঠান্ডাই। কারণ ঠান্ডাই ছাড়া দোল সম্পূর্ণ হতেই পারে না। যদিও ঠান্ডাই বঙ্গবাসীর নয়, আদতে এটি উত্তর ভারতীয় রেসিপি। তবে এখন বিশ্বায়নের যুগে ঠান্ডাই বাঙালিরও বেশ পছন্দের  হয়ে উঠেছে।

কীভাবে বানাবেন ?

উপকরণ:

১ লিটার দুধ

৫০ গ্রাম কাজুবাদাম

৫০ গ্রাম অ্যামন্ড

৫০ গ্রাম কিসমিস

৫০ গ্রাম পেস্তা

৫০ গ্রাম চারমগজ

৪ টেবিল চামচ পোস্ত

১ কাপ চিনি

১ কাপ মিল্ক পাউডার

সাজানোর জন্য : গোলাপের পাপড়ি, কেশর, মিহি করে কুচো করা পেস্তা

পদ্ধতি : ১) কাজু, অ্যামন্ড, পেস্তা, কিসমিস, চারমগজ, পোস্ত একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি যেন একদম মিহি  হয়।

২) চিনি মিহি করে বেটে নিতে হবে।

৩) এবার চিনির গুঁড়ো এবং বাটা মিশ্রণটির সঙ্গে মিল্ক পাউডার মিশিয়ে আবার  মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে।

৪) একটি পাত্রে দুধ জাল দিতে হবে। ফুটিয়ে ঘন হয়ে এলে এই মিশ্রণটি তাতে মিশিয়ে দিতে হবে।

৫) গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে।

৬) ঘরের তাপমাত্রায় চলে এলে ফ্রিজে রেখে দিতে হবে। অন্তত পাঁচ থেকে ছ’ ঘণ্টা রাখতে হবে। সারারাত রাখতে পারলে ভাল হয়।

৭) গ্লাসে ঢেলে গোলাপের পাপড়ি, কেশর, পেস্তা কুচি ওপরে ছড়িয়ে দিতে হবে।

 

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...