Tuesday, June 23, 2026

AAP- এর টিকিটে রাজ্যসভায় হরভজন সিং?

Date:

Share post:

টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) যোগ দিতে চলেছেন আম আদমি পার্টিতে (AAP)। আপের হয়ে রাজ্যসভা (Rajya Sabha) দাও যেতে পারেন ভাজ্জি।

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে থেকেই হরভজনের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। শোনা গিয়েছিল তিনি বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন বলে। কিন্তু তিনি নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। আবার ঠিক সেই সময়ই কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। কংগ্রেসের (Congress) তৎকালীন প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধুর (Navjyot Singh Sidhu) সঙ্গে তখন দেখা করেন হরভজন। তাঁদের একটি ছবি সিধু নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘ছবিটি খুব সম্ভাবনাময়।’ কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ পায়নি।

আরও পড়ুন: বসন্তের রঙ লাগলো আইনসভার অন্দরেও, অধ্যক্ষের অনুরোধে গান গাইলেন অদিতি

সদ্য শেষ হওয়া পাঞ্জাব বিধানসভা নির্বাচনে দারুণ সাফল্য পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সূত্রের খবর, হরভজন সিংকে (Harbhajan Singh) রাজ্যসভায় পাঠানোর পাশাপাশি পাঞ্জাবের প্রস্তাবিত স্পোর্টস বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব দিতে পারে আপ (AAP)।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...