Tuesday, June 23, 2026

Assembly: হুমকি বিতর্কের পর বিধানসভায় তৃণমূল বিধায়কদের আসন বদল!

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা হুমকি দিয়েছিলেন বলে বুধবারই অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চার বিধায়কের আসন বদল। বিধানসভার (West Bengal Assembly) ভিতরে বসার জায়গা বদল করা হল পদ্ম শিবির ছেড়ে ঘাস্ফুলে যোগ দেওয়া চার জন বিধায়কের। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das), কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়(Soumen Ray), রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani) এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ(Tanmay Ghosh) – এনারা চার জনেই এবার বিধানসভা কক্ষেই আরও কাছে এসে গেলেন তৃণমূল বিধায়কদের।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় তাঁর ভাষণ দিচ্ছিলেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। যখন তাঁরা বেরিয়ে যাচ্ছিলেন তখন শুভেন্দু অধিকারী এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মধ্যে কার্যত বচসা বেধে যায়। এরপরই তিনি গোটা বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে, বিধানসভায় দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিধানসভায় কৃষ্ণ কল্যাণীর এই অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী জানান এটা খুবই গুরুতর অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে ৪ জনকেই নিরাপত্তা দিয়েছে রাজ্য।

কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সৌমেন রায় ও তন্ময় ঘোষ বিজেপির টিকিটে গত বিধানসভা ভোটে জিতলেও, পরে দল বদল করে তৃণমূলের পতাকা হাতে নেন। তাহলে কি সেই আক্রোশ থেকেই শুভেন্দু অধিকারীর এহেন ব্যবহার? তবে এর জেরে আসন বদল। জানা যাচ্ছে ৫-এর বদলে ৬৯ নম্বর আসনে বসবেন বিশ্বজিৎ দাস, ৬ নম্বরের জায়গায় ৭০ নম্বর আসনে বসবেন কৃষ্ণ কল্যাণী, ৪৭-এর বদলে ৭১ নম্বর আসনে বসবেন সৌমেন রায়, ৬৩ নম্বরের পরিবর্তে ৭২ নম্বর আসনে বসবেন তন্ময় ঘোষ।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...