দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

Date:

Share post:

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আগামী কয়েক দিনে জেলায় জেলায় জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

সাধারণত ৮ জুন বঙ্গে বর্ষা প্রবেশ করার কথা। কিন্তু এবছর গ্রীষ্মের মাঝামাঝিতেই মনে করা হচ্ছিল হয়তো বর্ষা একটু আগে ঢুকতে পারে। দফায় দফায় নিম্নচাপের জেরে মাঝে তাপমাত্রা কিছুটা কমলেও ফের চড়া রোদে অস্বস্তি বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত যা খবর তাতে রাজ্যে কবে বৃষ্টির মরশুম শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অবশ্য এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...