Tuesday, June 23, 2026

MS Dhoni: কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন ধোনি? রহস্য নিজেই ফাঁস করলেন মাহি

Date:

Share post:

কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন, সেই নিয়ে অবশেষে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। দেশের হয়ে হোক হোক বা আইপিএলে (IPL) ক‍্যাপ্টেন কুল সবসময়ই মাঠে নেমেছেন সাত নম্বর জার্সি পড়ে। কিন্তু কেন সাত নম্বর জার্সি পরেন ধোনি? সেই রহস্য নিজেই ফাঁস করলেন স্বয়ং মাহি নিজে।

এদিন চেন্নাই সুপার কিংসের (CSK) একটি অনুষ্ঠানে ধোনি বলেন, “অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। আর এটাই আসল কারণ সাত নম্বর জার্সি পড়ার।”

এরপাশাপাশি ধোনি আরও বলেন, “কোনটা ভাল সংখ্যা সেই বিষয়ে আলোচনা না করে আমি ঠিক করেছিলাম নিজের জন্মদিনকেই ব্যবহার করব। তার পর থেকে যত বারই আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে, আমি কিছু না কিছু যোগ করেছি। ’৮১ সালে জন্ম আমার। ৮ থেকে ১ বাদ দিলেও সাত হচ্ছে। সেটাও বলি। অনেকেই আমাকে বলেছেন ৭ নাকি নিরপেক্ষ সংখ্যা। অর্থাৎ, এটা আমার জন্যে কাজ না করলেও কখনও বিপক্ষে যাবে না। সংখ্যা নিয়ে কোনও কুসংস্কার নেই। তবে এই সংখ্যা সবসময়ই হৃদয়ের কাছে। তাই এত বছর ধরে জার্সির পিছনে এই সংখ্যা পরে এসেছি।”

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে হারের পিছনে উপরের সারির ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মিতালি, ঝুলনরা

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...