Wednesday, June 24, 2026

নির্লজ্জ পরিবারতন্ত্র: ব্রিজভূষণের বদলে কাকে প্রার্থী করছে BJP!

Date:

Share post:

বিরোধীদের ‘পরিবারবাদ’ নিয়ে নিশানা করে বিজেপি (BJP)। অথচ পরিবারতন্ত্রের ভুরি ভুরি উদাহরণ গেরুয়া শিবিরে। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে যৌন হেনস্থায় অভিযুক্তর পরিবারের সদস্যকেও প্রার্থী করে বিজেপি। কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) ছেলেকে টিকিট দিল পদ্ম শিবির।

দেশের হয়ে লড়াই করা কৃতী পদকজয়ী কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগে মামলা চলছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, দিনের পর দিন বসে থেকে নামী কুস্তিগীররা। কিন্তু সেই ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তো নেয়নি উল্টে তাঁকে এবার লোকসভা নির্বাচনে টিকিট দেওয়াও চেষ্টা করেছিল বিজেপি। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। সাংসদ হয়েছেন নির্দল হিসেবেও। কাইজারগঞ্জের বাইরে একাধিক লোকসভা কেন্দ্রে প্রভাবশালী এই জাঠ নেতার প্রভাব রয়েছে। এহেন নেতাকে প্রার্থী করতে মন চেয়েছিল পদ্মশিবিরের। তার জন্য চেষ্টার ত্রুটি করেনি। আদালতে গিয়ে অভিযোগের কালি মুছতে চেয়েছেন ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh)। কিন্তু তা হয়নি। এই পরিস্থিতিতে তাঁকে প্রার্থী করলে ফল উল্টো হতে পারে ভেবেই শেষ পর্যন্ত তাঁর পুত্র ছেলে করণভূষণ সিংকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

২০মে কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। ২৬ এপ্রিল থেকে ৩ মে থেকে মনোনয়ন জমা র সময়। বাধ্য হয়েই করণভূষণকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। কিন্তু পরিবারবার শুধু নয়, একজন যৌন হেনস্থায় অভিযুক্তর ছেলেকেই প্রার্থী করা ভোটাররা কী ভাবে গ্রহণ করবে, সেটা জানা যাবে ৪ জুন।




Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...