Wednesday, June 24, 2026

বাড়ল পাশের হার, মাধ্যমিকের সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন অভিষেক 

Date:

Share post:

প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik Examination Result)। চলতি বছরের পরীক্ষায় পাশের হার ৮৬.৩১ শতাংশ। ছাত্রদের থেকে ছাত্রীরা ভাল ফল করেছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কৃতিদের আগামী জীবনের সাফল্যের জন্য শুভকামনাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যান্য বছরের মতো এবছরেও মাধ্যমিকের ফল প্রকাশ হতেই দেখা গেল জেলার জয়জয়কার। গত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর ফল প্রকাশ করছে পর্ষদ। ২০২৪ সালে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...