Wednesday, June 24, 2026

সামনে মুম্বই, ফাইনালের প্রস্তুতি শুরু বাগানের

Date:

Share post:

শনিবার আইএসএল-এর ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আর তারই প্রস্তুতি শুরু করে দিল বাগান ব্রিগেড। মে দিবসে ছুটির দিনই আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। যুবভারতীতে আরও একবার মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিমুকুট এবং মরশুমে ত্রিমুকুট জিততে চান দিমিত্রি পেত্রাতোসরা। তবে মোহনবাগানের উৎসব ভেস্তে দিতে মরিয়া মুম্বই। লিগ-শিল্ড হারানোর বদলা শনিবার যুবভারতীতেই আইএসএলের কাপ ফাইনালে নিতে চান জর্জ পেরেরা দিয়াজরা। মুম্বইয়ের চেক কোচ পিটার ক্র্যাটকি ফাইনালের আগে মোহনবাগানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন, ফাইনালে অন্য চেহারায় দেখা যাবে মুম্বইকে।

ক্র্যাটকি বলেছেন, ‘‘ফাইনাল ম্যাচটা জমজমাট হবে। গ্যালারিতে ৬০ হাজার দর্শক থাকবে। মোহনবাগান কত ভাল দল, সেটা আমরা জানি। মোহনবাগানের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে আমরা কী ভুল করে শিল্ড হারিয়েছি, সেটা জানি। ফাইনালে আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব। আশা করি, মুম্বইকে অন্য চেহারায় দেখা যাবে।’’

মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস তাঁর ছেলেদের নিয়ে বুধবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফাইনালের মহড়া শুরু করেছেন। ছাংতে-দিয়াজদের আক্রমণ নিষ্ক্রিয় করতে ডাবল পিভট রেখে রক্ষণ জমাট রাখার প্রস্তুতি নিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ। উইং প্লে এবং সেট পিস থেকে জেসন কামিন্স, মনবীর সিংদের দিয়ে গোল করার অনুশীলনও চলছে। কামিন্স আবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে পিটার ক্র্যাটকির মেলবোর্ন সিটির বিরুদ্ধে প্রতিবার গোল করেছেন। ক্র্যাটকি এবার মুম্বইয়ের ডাগ আউটে। আইএসএলে ১১ গোল করা অস্ট্রেলীয় বিশ্বকাপার কি পারবেন এবারও দলকে জেতাতে?

এদিকে আইএসএলে সেরা কোচের পুরস্কার জেতা কার্যত নিশ্চিত হাবাসের। সূত্রের খবর, হাবাসই এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন- টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস আক্রমণ পছন্দ নয় মদন লালের


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...