Tuesday, June 23, 2026

উত্তর প্রদেশ বিধান পরিষদ নির্বাচনে সপা প্রার্থী কাফিল খান

Date:

Share post:

উত্তরপ্রদেশের(UttarPradesh) বিধান পরিষদ নির্বাচনে এবার শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাফিল খানকে(kafil Khan) প্রার্থী করল সমাজবাদী পার্টি(SP)। বিখ্যাত চিকিৎসককে উত্তরপ্রদেশের দেওডরিয়া কুশিনগর বিধান পরিষদ আসন থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে সপা।

এ প্রসঙ্গে সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক ও মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানান, কাফিল খান বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টির তরফ এ প্রার্থী হচ্ছেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন কাফিল খান। অখিলেশের সঙ্গে ছবিও টুইটারে শেয়ার করেন তিনি। লেখেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁকে ‘দ্য গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি’ গ্রন্থের একটি কপি তুলে দিলাম।

আরও পড়ুন:Assembly: হুমকি বিতর্কের পর বিধানসভায় তৃণমূল বিধায়কদের আসন বদল!

উল্লেখ্য, ২০১৭ তে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬৭ জন শিশুর মৃত্যুর ঘটনার পর সংবাদের শিরোনামে এসেছিলেন কাফিল খান। তিনি শিশু ওয়ার্ডের প্রধান ছিলেন। কাফিল খান ও বিডি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সহ আট জনকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। গত বছরের নভেম্বরে উত্তরপ্রদেশ সরকার কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এর আগে ২০১৮-র নভেম্বরে এই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট।  এ ব্যাপারে আদালত মন্তব্য করেছিল যে, চিকিৎসক কাফিল খানের  বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত গাফিলতির কোনও প্রমাণ নেই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...