Saturday, March 14, 2026

India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে হারের পিছনে উপরের সারির ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মিতালি, ঝুলনরা

Date:

Share post:

মহিলা বিশ্বকাপের (ICC World Cup) শেষ ম‍্যাচে ইংল‍্যান্ডের (England) কাছে হেরেছে ভারতীয় দল (India Team)। বুধবার ইংরেজদের কাছে ৪ উইকেটে হারতে হয়েছিল মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami)। এই হারের জন‍্য দলের উপরের সারির ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক মিতালি রাজ এবং মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন গোস্বামী। তাঁরা বললেন, উপরের সারির ব্যাটাররা জুটি গড়তে পারেনি। দুশোর বেশি তুলতে পারলে ম্যাচের ফল অন্যরকম হত।

সাংবাদিক সম্মেলনে মিতালি বলেন,” যে রকম চেয়েছিলাম, পিচ তেমনই ছিল। তা-ও উপরের সারির ব্যাটাররা জুটি গড়তে পারেনি। দুশোর বেশি তুলতে পারলে ম্যাচের ফল অন্য রকম হত। ফিল্ডিং ভাল হচ্ছে। কিন্তু ব্যাটিং এখনও চিন্তায় রেখেছে আমাদের। যার ফলে ম‍্যাচের ফলাফল এরকম হল।”

সাংবাদিক সম্মেলনে এসে একই কথা বলে যান ঝুলন গোস্বামীও। তিনি বলেন, “সত্যি বলতে, আমাদের উপরের সারির ব্যাটাররা এখনও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না আমরা। তবে অতীতে ওরা ভাল খেলেছে। আশা করি আগামী দিনে ওদের থেকে বড় ইনিংস পাব। আশা রয়েছে আমাদের।”

আরও পড়ুন:Ms Dhoni: বাড়িতে কে একনম্বর, উত্তর দিলেন স্বয়ং ধোনি

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...