Saturday, April 4, 2026

উচ্চমাধ্যমিকের নয়া সূচি ঘোষণা, কেন ৫ রাজ্যের সঙ্গে উপনির্বাচন নয়? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য পরিবর্তন করা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি। ১২ এপ্রিল উপনির্বাচনের দিন পিছনোর আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য। কিন্তু তাতে কর্ণপাত করেনি তারা। এরপরেই উচ্চমাধ্যমিকের (Higher Secondary) নয়া সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ রাজ্যের নির্বাচনের সঙ্গে উপনির্বাচন হলে এই সমস্যা হত না বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রথমেই মুখ্যমন্ত্রী বলেন, বারবার উচ্চমাধ্যমিকের সূচি বদল করতে বাধ্য হচ্ছে সরকার। উপনির্বাচন ছাড়াও রয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন (JEE Main) এবং পয়লা বৈশাখ-সহ বিভিন্ন কারণে দোসরা এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হলেও মধ্যে বেশ কিছুদিন পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বলার পরেও নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন বদলায়নি। মমতা অভিযোগ করেন, বিজেপি-র কথাতেই এই নির্বাচন করছে কমিশন। সদ্য ৫ রাজ্যের নির্বাচন হল। সেই সময়ই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেলে এই সমস্যা হত না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, মানিকতলা কেন্দ্রেও সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন করেত হবে। অথচ এই নির্বাচনের সঙ্গে সেখানকার ভোটগ্রহণের দিন ঘোষণা হল না বলে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম, বাদ পড়লেন ‘পক্বকেশী’ বিমান-সূর্যরা

এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩৯৫৮৮ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩৩৪৪০০ জন, ছাত্রীর সংখ্যা ৪০৫১৮৮ জন। উপনির্বাচন ও ১ বৈশাখের জন্য ৫ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা হবে না। আবার ২৪ ও ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে না।
একনজরে উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া সূচি:

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...