Wednesday, March 25, 2026

বিধানসভায় শুভেন্দুর হুমকি, ৪ বিধায়কের নিরাপত্তা বাড়ালো সরকার

Date:

Share post:

কারো বাড়িতে আয়কর বিভাগ পাঠানো, তো কাউকে সরাসরি খুনের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu Adhikari)। আর এই হুমকি তিনি দিয়েছেন একেবারে বিধানসভার অন্দরেই। সম্প্রতি এ বিষয়ে বিধানসভার স্পিকারকে(speaker) চিঠি দিয়ে অভিযোগ করেছেন বিজেপির(BJP) চার বিধায়ক। তারই প্রেক্ষিতে ওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার(state government)। যে চারজন বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়তে চলেছে তারা হলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়।

জানা গেছে, বিরোধী দলনেতা এভাবে সরাসরি হুমকি দেওয়ার পর ওই বিধায়করা নিরাপত্তার অভাব বোধ করছেন। বৃহস্পতিবার এই মর্মে ৪ জন বিধায়ক স্পিকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান। এরপরই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেইমতো নিরাপত্তা বাড়ানো হয় বিধায়কদের। প্রসঙ্গত, এই ৪ জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাদের নিরাপত্তা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার সেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হলো। একই সঙ্গে এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কোনও বিরোধী দলের নেতা সতীর্থ বিধায়কদের এভাবে হুমকি দিচ্ছেন তা আগে দেখিনি। আমার সময়কালেও এমন ঘটনা ঘটেনি।”

আরও পড়ুন:Assembly: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

প্রসঙ্গত, বুধবার বিধানসভার অধিবেশন চলাকালীন হলের অন্দরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা যখন বক্তব্য রাখছিলেন তার বক্তব্য অসত্য মন্তব্যগুলি তুলে ধরে বারবার সরব হতে দেখা যায় এই চার বিধায়ককে। তুমুল বিক্ষোভের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার সময় বিধানসভা ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। বেরোনোর সময় ওই ৪ বিধায়ককে শুভেন্দু অধিকারী হুমকি দেন বলে অভিযোগ। স্পিকারের কাছেও তারা এই মর্মে অভিযোগ দায়ের করেন এরপর বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করেন স্পিকার।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...