Sunday, May 17, 2026

Covid update: সামান্য বাড়ল মৃতের সংখ্যা, তবে সংক্রমণ নিয়ে স্বস্তিতে দেশ!

Date:

Share post:

রংয়ের উৎসবে মাতোয়ারা বঙ্গ। হোলির(Holi) আনন্দ ছড়িয়েছে দেশে। বছর দুই সেভাবে উপভোগ করা যায়নি। তবে এবার ছবিটা পাল্টেছে অনেকটাই। চীন(China), দক্ষিণ কোরিয়া যতই করোনার নতুন ভ্যারিয়েন্ট (newvarient)এর জেরে বেসামাল, সেখানে অনেকটা স্বস্তিতে ভারত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের একটু বেশি। তবে চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার।

করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে মৃত্যু হার নিয়ে উদ্বেগ কমছে না। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকেরপরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

এর মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)সতর্কবার্তা, করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে চলেছে বিশ্ব জুড়ে। চিনের পরিস্থিতি ২০২০ সালের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য প্রান্তেও। তবু স্বস্তির খবর, ভারতে করোনা গ্রাফ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...