Wednesday, June 24, 2026

KKR: প্রকাশিত হল কেকেআরের নতুন জার্সি

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২( Ipl 2022)। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট দল কলকাতা নাইট রাইডার্স (KKR)এবং চেন্নাই সুপার কিংস( CSK)। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। তার আগে আজই দোল পূর্ণিমার শুভ দিনেই নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সিইও ভেঙ্কি মাইসোরের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচিত হল কেকেআরের।

নিজেদের চিরাচরিত বেগুনি ও গোল্ডেন রঙই জার্সিতে ধরে রেখেছে নাইটরা। তবে ডিজাইনে হালকা বদল এনেছে শাহরুখ খানের দল। জার্সিতে নাইট লোগোর উপরে দুটি স্টারও জ্বলজ্বল করছে, যা দুই মরশুমে খেতাব জয়ের পরিচয়বাহক। দোলের দিনই এ মরশুমের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সিইও ভেঙ্কি মাইসোরের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচিত হল।

২০২২ আইপিএলে শ্রেয়সের তত্ত্বাবধনে মাঠে নামবে নাইটরা। দলে বেশ কিছু নতুন মুখ এসেছে।এছাড়াও আছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্সদের মতো চেনা মুখও।

আরও পড়ুন:Deaflympics 2022: ডেফ অলিম্পিক্সে সুযোগ পেলেন শিলিগুড়ির প্রিয়ম চক্রবর্তী ও স্মরণ দাস

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...