Friday, April 3, 2026

dol-Holi : বেলুড়, মায়াপুর , নবদ্বীপ সর্বত্রই সাড়ম্বরে পালিত হল দোল উৎসব

Date:

Share post:

বিগত দুবছর করোনা আতঙ্কের জেরে সর্বত্রই আবিরের রং হয়ে গিয়েছিল ফিকে , বর্ণহীন। কিন্তু এবছর করোনা আতঙ্ক কাটিয়ে সকলেই মেতে উঠেছেন দোল উৎসবে । ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব এদিন বেলুড় মঠ , মায়াপুরের ইসকন মন্দির এবং নবদ্বীপ সর্বত্রই ধূমধাম করে পালিত হল।

 

ঢোল- মৃদঙ্গ বাজিয়ে, আবির নিয়ে ঊষা কীর্তন গেয়ে দোল উৎসব পালিত হল বেলুড় মঠে। পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হল। তবে ধূমধাম করে হলেও সর্বসাধারণের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল । শুধুমাত্র মঠের পূজারী -মহারাজরাই আজকের উৎসবে যোগদান করেছিলেন।

মহাসমারোহে দোল পালিত হল মায়াপুরের ইসকন মন্দিরেও। তবে এই বছর বিদেশি ভক্তদের সংখ্যা বেশ অনেকটাই কম ছিল । এখানেও ভোরবেলা মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। তবে এদিন দোল খেলা হয়নি। সারাদিন ধরে নাম সংকীর্তন, ভজন -পূজন এর মাধ্যমে দোল পালিত হল । শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে দোলের দিন সন্ধ্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে৷

 

নিমাই -এর জন্মস্থান নবদ্বীপেও এদিন দোল উৎসব পালিত হয়েছে। নিমাইয়ের জন্মভিটে, বিষ্ণুপ্রিয়ার বাড়ি সর্বত্রই সাড়ম্বরে ধূমধাম করে পালিত হয়েছে দোল। ভোর থেকে নামসংকীর্তন -পুজো আরতি এবং সেইসঙ্গে ঈশ্বরকে আবির দান । ভক্তগণ প্রাণভরে অংশ নিয়েছিলেন ঈশ্বর আরাধনায়।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...