Saturday, April 4, 2026

North bengal-accident: টোটো – লরির ধাক্কায় ৫ শিশুসহ আহত ১৫

Date:

Share post:

টোটোর পিছনে লরির ধাক্কায় গুরুতর আহত হলেন ৫ শিশুসহ মোট ১৫ জন। মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে কিষাষগঞ্জ থেকে প্রায় ১৫ জন সদস্য মালদহের গাজোলের পান্ডুয়ার দরগায় যাচ্ছিলেন। মালদহ টাউন স্টেশন থেকে একটি টোটোতে সকলে ওঠেন । সেই সময় নারায়ণপুর মিশন রোড এলাকায় পিছন দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় টোটো চালক সহ সকলেই আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকলকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। । টোটো চালক গৌতম দাস সহ পাঁচ জন আশঙ্কাজনক।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...