Saturday, April 4, 2026

পরীক্ষার নতুন সূচিতে এবার পড়তে চলেছে করোনার প্রভাব?

Date:

Share post:

বারবার বদলেছে পরীক্ষার সূচি( Examination Routine), অবশেষে পাওয়া গেছে পরীক্ষার রুটিন। কিন্তু মাস দেড়েক ধরে পরীক্ষা চললে আবার করোনার(Corona) করাল কাঁটা বিপত্তি ঘটাবে না তো? ঠিক এই দোলাচলে এখন আইএসসি পরীক্ষার্থীরা।

নতুন সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার তারিখ ধার্য হয়েছে ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। যাতে সমস্যা না হয় তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এই দিনগুলিতে আইএসসি পরীক্ষা রাখা হয়নি। এমনিতেই জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সূচি পাল্টানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি পিছিয়ে গিয়েছে। পাশাপাশি  আইএসসি এর পরীক্ষার সূচিতে এসেছে বদল। ২৫ এপ্রিল নয় পরীক্ষা শুরু ২৬ তারিখে, শেষ হচ্ছে ১৩ জুন। পরীক্ষার্থীদের কেউ কেউ বলছেন দেড় মাসেরও বেশি হয়ে যাওয়ায় অনেকটাই দীর্ঘায়িত হল পরীক্ষার সূচি। আর এখানেই প্রশ্ন যেভাবে করোনা নতুন রূপ নিয়ে দাপট দেখাতে শুরু করেছে তাতে নির্বিঘ্নে পরীক্ষা হবে তো? কারও মনে প্রশ্ন, করোনা আবার বাড়লে অফলাইন পরীক্ষা ফের বাতিল হয়ে যাবে না তো?’

 

যদিও অধিকাংশই মনে করছেন, মার্চে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা না হয়ে শাপে বর হয়েছে। কারণ, প্রথম সিমেন্টার হয়েছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তার পরপরই মার্চে দ্বিতীয় সিমেস্টার হলে পাঠ্যক্রমই শেষ হত না।কিন্তু করোনা এত কথা বুঝবে তো? যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...