Saturday, April 4, 2026

সম্পর্ক চাওয়ায় বধূর গায়ে অ্যাসিড ছুড়লেন প্রেমিক!

Date:

Share post:

পরকীয়ায় আপত্তি করায় বধূর উপর অ্যাসিড হামলা। আটক অভিযুক্ত প্রেমিক।

 

বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্বামী। সেই কারণে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন বধূ। আর তাতেই চটে লাল প্রেমিক। বধূর উপর অ্যাসিড হামলা করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) মল্লিকপুর এলাকার ঘটনা।

অভিযোগ এলাকার এক বধূর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয় জয়নগরের শাহজাহান মণ্ডলের (Shahjahan Mandol)। শাহাজাহান নিজেও বিবাহিত। তাঁদের এই সম্পর্ক চার মাস কাটতে না কাটতেই তা জানতে পেরে যান মহিলার স্বামী। এরপর স্বামী এবং সন্তানদের কথা ভেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই বধূ। বুঝিয়ে বলেন প্রেমিককেও। কিন্তু তাতেই বাধে বিপত্তি। মহিলার সেই বক্তব্য মেনে নিতে রাজি হননি প্রেমিক। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা বলাতেই প্রেমিকার গায়ে অ্যাসিড ছোড়েন শাহজাহান।

অ্যাসিড (Acid) হামলায় মহিলার কপাল, কান ও গলার কাছে বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। পরনের কাপড়ও বেশ কিছুটা পুড়ে গিয়েছে। প্রেমিক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওই বধূর।

অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে শনিবার বিকেলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। রবিবার সকালে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...