Friday, April 3, 2026

ISL: মর্মান্তিক, আইএসএল ফাইনাল দেখতে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সমর্থক

Date:

Share post:

রবিবার আইএসএল ( Isl) ফাইনাল। ফাইনালে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কেরলা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হায়দরাবাদ এফসি ( Hyderabad fc)। ফাইনালে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে আইএসএল কতৃপক্ষ। যার ফলে ফের ফুটবল মাঠে শোনা যাবে দর্শকদের চিৎকার। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গোয়ায় ফাইনাল দেখতে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সমর্থক জামশির এবং মহম্মদ শিবিল। রবিবার টুইট করে জানাল ‘মঞ্জপ্পাডা’ কেরল ব্লাস্টার্স সমর্থকদের ক্লাব।

এদিন সকালে মঞ্জপ্পাডা টুইট করে লেখে, ‘গোয়া আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জামশির এবং মহম্মদ শিবিল। তাঁদের পরিবারের জন্য আমরা মর্মাহত।”

কেরলের এক স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উড়ুমা পাল্লাথ নামক একটা জায়গায় দুর্ঘটনা ঘটে।  বাইকে করে তাঁরা দু’জনে গোয়া যাচ্ছিলেন আইএসএল ফাইনাল দেখার জন্য। রবিবার ভোর ৫টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। একটি লড়ির সঙ্গে তাঁদের ধাক্কা লাগে বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনা স্থলেই প্রাণ হারান দু’জনে।”

আরও পড়ুন:KKR: সিএসকের বিরুদ্ধে নামার আগে বিশেষ বার্তা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়রের

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...