Wednesday, June 24, 2026

নেত্রীর নির্দেশে পঞ্জিকা মেনে শুভক্ষণে মনোনয়ন বাবুলের, দিলেন বিরোধীদের কটাক্ষেরও জবাব

Date:

Share post:

হাই-প্রোফাইল বালিগঞ্জ উপনির্বাচনের জন্য সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একেবারে পঞ্জিকা মেনে, শুভক্ষণ মিলিয়ে এদিন সকাল ১০টা ৩০ মিনিটে মনোনয়ন জমা দিতে আসেন বাবুল। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জানালেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সোমবার মনোনয়ন জমা দিলেন তিনি। তাঁর কথায়, ”আমি অত্যন্ত খুশি। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। আসলে আমি কোভিড বিধি ভাঙতে চাইনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।” একইসঙ্গে বাবুল দলনেত্রীর প্রতি ফের একবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে বালিগঞ্জ কেন্দ্রে। এমন একটি জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। তিনি কৃতজ্ঞ। নেত্রীর আস্থার মর্যাদা দেবেন।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

বালিগঞ্জে বাবুল তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকেই গেরুয়া শিবির থেকে কটাক্ষের বন্যা বইছে। এদিন মনোনয়ন জমা দিতে এসে সেই কটাক্ষ ফুৎকারে উড়িয়ে দেন বাবুল। পাল্টা বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ”আমি একটা অন্য দল থেকে এসেছি। আগে যে দলে ছিলাম, তারা এখন অনেক কিছুই বলবে। ওরা আগে আয়নায় নিজেদের মুখ দেখুক। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ এপ্রিল। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব সেই কনফিডেন্স আছে।”

এরপরই মনোনয়ন জমা দেওয়ার জন্য সার্ভে বিল্ডিংয়ের ভিতর চলে যান বাবুল। মনোয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দক্ষিণ কলকাতায় দলের সভাপতি দেবাশিষ কুমার এবং দু’‌জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে ফের একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল বলেন, “এর আগে আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। আর যা করার করে দেখিয়েছি। আমাকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছিল, বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ। আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।’‌’




এদিন সিপিএমের নবাগত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও একহাত নেন বাবুল। সেলিমকে কটাক্ষ করে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বলেন, ”ওর কোন মান নেই। সিপিআইএম পিছন দিকে এগোচ্ছে। নতুনদের দায়িত্ব না দিয়ে পিছনে থাকা মানুষদের নিয়ে আসা হচ্ছে। নিজে কোনও দিন জিততে পারেন না। ওঁর কথার কোন উত্তর দেব না।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...