Saturday, April 4, 2026

পাক দখলে থাকা কাশ্মীরকেও মুক্ত করা হবে: জম্মুতে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

কাশ্মীরী পণ্ডিতদের মর্মান্তিক ইতিহাস নিয়ে গঠিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে সদ্য। আর এই সিনেমাকে কেন্দ্র করে রীতিমত সরগরম দেশের রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার কাশ্মীর(Kashmir) ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh)। তিনি দাবি করলেন, ৩৭০ ধারা বিলোপের মতো এবার অধিকৃত কাশ্মীরকে(POK) স্বাধীন করবে বিজেপি সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিতে স্বাভাবিকভাবেই সরগরম জাতীয় রাজনীতি।

জম্মুর কাঠুয়া জেলার মহারাজা গুলাব সিংয়ের মূর্তি উন্মোচন উপলক্ষ্যে রবিবার জম্মু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “১৯৯৪ সালের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বলা হয়েছিল, অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ থেকে সরে যেতে হবে পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমরা যখন ৩৭০ ধারা অবলুপ্তির কথা বলতাম, সেটা সকলের ভাবনার বাইরে ছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে। শুধু তাই নয়, ১৯৮০ সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিজেপির বিপুল জয়ের কথা বলেছিলেন। তখন সেটাও কেউ বিশ্বাস করতে পারত না। কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে।” এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করার প্রতিশ্রুতিও পালন করবে এই সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...