Wednesday, June 24, 2026

BJP: কী দেখে টিকিট দিয়েছিলেন! ‘কামিনী-কাঞ্চন’ অভিযোগে এবার তোপ বিজেপি নেত্রী তৃষার

Date:

Share post:

বিধানসভার পর থেকে ভরাডুবি বিজেপি (BJP)-র। সব নির্বাচনেই লজ্জার হার। এই নিয়ে আগএই সরব হয়েছেন পদ্মশিবিরের রাজ্যের প্রথমসারির অনেক নেতাই। এবার সরব হলেন খড়্গপুরের মহিলা মোর্চার সভানেত্রী তৃষা চাকলাদার চট্টোপাধ্যায় (Trisha Chakladar Chatterjee)। এলাকায় বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ঘনিষ্ট বলে পরিচিত তৃষা। তাঁর ফেসবুক পেজের কভারেও হিরণের সঙ্গে ছবি। সেই তৃষাই কয়েকদিন আগে তাঁর ওয়ালে লেখেন,
“বিজেপির যে মণ্ডল ও জেলা পদাধিকারীরা কাউন্সিলরের টিকিট পেল, তাদের বেশিরভাগই জামানত জব্দ- এবারে উচ্চ নেতৃত্বে কাছে প্রশ্ন যে কি এমন দেখে এদের টিকিট দিয়েছিলেন?? কামিনী নাকি কাঞ্চন???”

এই তৃষার অভিযোগের ভিত্তিতে গত ডিসেম্বরে বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ-কে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন তৃষা। সেই নেত্রীই এবার সরব কামিনী-কাঞ্চন নিয়ে।

 

পুরসভা নির্বাচনের আগেই হিরণের সঙ্গে বিজেপি-র মনোমালিন্য প্রকাশ্য আসে। হোয়াটস অ্য়াপ গ্রুপ ছেড়ে দেন হিরণ। পরে তাঁকে প্রার্থী করে ক্ষোভ কমানোর চেষ্টা করে গেরুয়া শিবির। জিতে নিজের পায়ের তলার জমি আরও শক্ত করেন হিরণ। এবার বিধায়ক ঘনিষ্ট বলে পরিচিত তৃষার পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন:Deganga-murder : ১৩ দিন পর উদ্ধার শিশুর বস্তাবন্দি দেহ, গ্রেফতার পুত্রসহ গৃহশিক্ষক

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...