Tuesday, June 2, 2026

TMC: বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনে মমতা-অভিষেকসহ তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠাল তৃণমূল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের পরের সব উপনির্বাচনেই জিতেছে তৃণমূল (TMC)। তবে, আগামী ২ উপনির্বাচনের প্রচারে এতটুকু ঢিল দিতে রাজি নয় তারা। সেই কারণে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল জোড়া ফুল শিবির। তালিকা গেল নির্বাচন কমিশনে।

বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrugan Sinha)। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন দুই প্রার্থী। এদিনই বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে ঝড় তুলতে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে পাঠাল তৃণমূল কংগ্রেস।

একনজরে তারকা প্রচারকদের তালিকা:
মমতা বন্দ্যোপাধ্যায়
সুব্রত বক্সি
পার্থ চট্টোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সৌগত রায়
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
সায়নী ঘোষ
জুন মালিয়া
দীপক অধিকারী (দেব)
নুসরত জাহান
মিমি চক্রবর্তী
মমতাবালা ঠাকুর
লাভলী মৈত্র
ব্রাত্য বসু
চন্দ্রিমা ভট্টাচার্য
শতাব্দী রায়
রাজ চক্রবর্তী
মনোজ তিওয়ারি
কাকলি ঘোষদস্তিদার
কৌশানী মুখোপাধ্যায়
কুণাল ঘোষ
কাঞ্চন মল্লিক
বিবেক গুপ্তা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মলয় ঘটক
অনুব্রত মণ্ডল

বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রেই ভোটগ্রহণ ১২ এপ্রিল। ফল ঘোষণা ১৪ তারিখ।

আরও পড়ুন- নিজের কেন্দ্রে হারলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্করেই শিলমোহর বিজেপির

 

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...