Wednesday, June 24, 2026

Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে গিয়ে কী বললেন লক্ষ‍্য?

Date:

Share post:

অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) ফাইনালে হেরে গিয়ে স্বপ্ন অধরাই রয়ে গেল লক্ষ‍্য সেনের (Lakshya Sen)। ২০০১ সালের পর অল ইংল‍্যান্ড ওপেনে সোনার স্বাদ পেল না ভারত। রবিবার  ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে গিয়েছেন লক্ষ‍্য। আর এই হারের পর কার্যত হতাশ ভারতীয় এই শাটলার। বললেন ভুলের খেসারত দিত হল ফাইনাল ম‍্যাচে।

সাংবাদিক সম্মেলনে লক্ষ‍্য বলেন,” প্রথম গেমে তো আমি প্রচুর ভুল করেছি। তার পরেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। পরের গেমেও সেটা কাটিয়ে উঠতে পারিনি এবং অ্যাক্সেলসেন আমাকে গুছিয়ে ওঠার কোনও সময় দেয়নি। ম্যাচের আগে প্রবল একটা চাপ ছিলই। তবে কোর্টে পা রাখার পরে এটাকে আরও একটা ম্যাচ ধরে নিয়েই খেলা শুরু করি। শনিবার দুর্দান্ত জয়ের পরে আত্মবিশ্বাস অর্জন করেছিলাম ঠিকই কিন্তু অ্যাক্সেলসেন এত নিখুঁত একটা ম্যাচ খেলেছে যে, ওকে অভিনন্দন জানাতেই হচ্ছে।”

সোনা জয় হয়নি। তবে তাঁর নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ নন লক্ষ‍্য। নিজের পারফরম্যান্স নিয়ে লক্ষ‍্য বলেন,” করোনা অতিমারির পরে আবার যখন ব্যাডমিন্টন শুরু হল, তখন থেকেই ধারাবাহিক ভাবে ভাল খেলার চেষ্টা করেছি। এই হার থেকে একটা শিক্ষা নিলাম যে, সর্বোচ্চ মঞ্চে খেলতে হলে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটি ম্যাচই সমান ভাবে গুরুত্বপূর্ণ। সে ভাবে নিজেকে তৈরি করার কাজ শুরু করতে হবে। আগামী দিনে মাথায় রাখব।”

আরও পড়ুন:El Clasico: এল ক্লাসিকোয় দুরন্ত জয় বার্সেলোনার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...