Friday, June 26, 2026

তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটকাণ্ড, দোষীরা শাস্তি পাবেই: ফিরহাদ

Date:

Share post:

তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটের (Rampurhat) উত্তেজনা তৈরি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim)। সঙ্গে ছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। পরিদর্শনের পরে সার্কিট হাউজে (Circuit House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরদাহ হাকিম (Minister Firhad Hakim) বলেন, তৃণমূল (TMC) নেতাকে খুন করার পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক যোগ নেই, মৃত ৮: মনোজ মালব্য

এই ঘটনায় যারাই যুক্ত থাকুক না কেন, আইন আইনের পথে চলবে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করে ফিরহাদ বিরোধীরা এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। তার জবাবে তৃণমূল নেতা বলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একাধিক গণহত্যা হয়েছে। কিন্তু সেখানে দোষীরা শাস্তি পায়নি। কিন্তু বাংলায় কোনও ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়।




Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...