Saturday, April 4, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • রামপুরহাট অগ্নিকাণ্ডে কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলে জানাল তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবারই ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম ও বীরভূমের দুই বিধায়ক।
  • রামপুরহাট অগ্নিকাণ্ড নিয়ে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। আজ তার শুনানির কথা রয়েছে।
  • ফের বাড়ল জ্বালানির দাম।পেট্রোল নতুন দাম ১০৬.৩৪ টাকা। ডিজেলের নতুন দাম ৯১.৪২ টাকা। আজ বুধবার ভোর ৬’টা থেকে নতুন দাম কার্যকর হবে মাথায় হাত মধ্যবিত্তের।
  • আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।আসানসোলে এ বার কংগ্রেসের  প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডে। বালিগঞ্জে জনাব কামরুজ্জমান চৌধুরী।
  • ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের আজ ২৮তম দিন। ইউক্রেনের কিভ দখলে মরিয়া রুশ সেনা। রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইউক্রেনের এ
  • আজ বেলা ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে শুরু হওয়ার কথা রাজ্য বিধানসভার অধিবেশনও। সেখানে পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে আলোচনা হতে পারে।
  • আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জয় বাংলা’ প্রকল্পের আওতায় বিধবাভাতা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ ওই কর্মসূচিটি রয়েছে।
  • আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন রাঁচীর চিকিৎসকেরা।

 





Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...