Thursday, June 25, 2026

চলতি মাসেই উঠে যাচ্ছে কোভিড বিধি! থাকছে মাস্ক

Date:

Share post:

দেশে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বলা যায় করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ওঠার পর থেকেই দেশে নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দুই বছর পর আগামী ৩১ মার্চ থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। নৈশ কার্ফু বা কন্টেনমেন্ট জোনের মতো নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম এখনও জারি থাকবে।

উল্লেখ্য, আজ থেকে ঠিক দু বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ দেশে যখন করোনার বাড়বাড়ন্ত ঠিক তখনই দেশজুড়ে ঘোষণা করা হয়েছিল লকডাউন এবং ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় এনে ঘোষণা করা হয়েছিল একাধিক করোনা বিধি। এরপর দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে অনেক করোনা বিধিই শিথিল করা হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু বিধিনিষেধ বহাল ছিল দেশজুড়ে। কিন্তু আগামী ৩১ মার্চের পর থেকে দেশের কোনও রাজ্য কিংবা কেন্দ্র শাসিত অঞ্চলেই আর কোনও করোনা বিধিনিষেধ থাকবে না।

আরও পড়ুন:visva bharati : পড়ুয়ারা পরীক্ষা দিতে না পারলে দায় বিশ্বভারতীর, কড়া সিদ্ধান্ত কোর্টের

তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। এর মধ্যে অন্যতম হল আমাদের দেশের বর্তমান করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের একাধিক দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার আতঙ্ক। ইতিমধ্যেই চিন, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশেই প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চিনে ফের শুরু হয়েছে লকডাউন আর এই অবস্থায় দেশ থেকে সমস্ত করোনা বিধিনিষেধ সরিয়ে ফেলা আদৌ ঠিক হবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...