Thursday, June 25, 2026

visva bharati : পড়ুয়ারা পরীক্ষা দিতে না পারলে দায় বিশ্বভারতীর, কড়া সিদ্ধান্ত কোর্টের

Date:

Share post:

বিশ্বভারতীতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অচলাবস্থার জেরে  বিশ্ববিদ্যালয়কেই দায়ী করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে পড়ুয়ারা পরীক্ষা দিতে না পারলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে। আদালত এদিন তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে।

শুরু থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালত অবমাননা করে চলেছে। আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও পড়ুয়াদের জন্য হোস্টেল খোলা হয়নি। আর হোস্টেল না খোলায় প্রবল সমস্যায় পড়েছেন আবাসিক পড়ুয়ারা। আর তার জেরে ছাত্রদের বিক্ষোভ অন্দোলন তীব্র আকার নেয়। এই অন্দোলনের জেরে ব্যাহত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষপর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুই করা যায়নি। পরীক্ষার্থীদের অভিভাবকদের দাবি, বিক্ষোভকারীদের অবরোধের জেরে পরীক্ষাকেন্দ্রে ঢ়ুকতেই  দেওয়া হচ্ছে না।  অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি কাউকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশে  বাধা দেওয়া হয়নি। অথচ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ করেনি। তার ফলে ২০০ ছাত্রছাত্রীর ভবিষ্যত অন্ধকারে।

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...