Sunday, June 28, 2026

KKR: ধোনিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম‍্যাচ খেলল কেকেআর

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK)। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। প্রথম ম‍্যাচে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। তাদের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলে নিল কেকেআর। গত বুধবার নিজেদের মধ‍্যেই দু’টি দলে ভাগ হয়ে গিয়ে  অনুশীলন ম্যাচ খেলে তারা। কেকেআরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী একটি দলের নাম টিম গোল্ড, অন্যটি টিম পার্পেল।

টিম গোল্ডকে নেতৃত্ব দেন শ্রেয়স আইয়র। সেই দলে ছিলেন ভেঙ্কটেশ আইয়র, অজিঙ্কে রাহানে, নীতীশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেলরা। আর টিম পার্পেলকে নেতৃত্ব দেন শেল্ডন জ্যাকসন। সেই দলে ছিলেন রিঙ্কু সিং, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নেরা। প্রথমে ব্যাট করে টিম পার্পেলরা তোলে ১৭৫ রান। ২৫ বলে ৪৪ রান করেন রিঙ্কু। জ্যাকসন করেন ৩২ রান। পাঁচ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলেন তাঁরা। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তিন উইকেট নেন ভেঙ্কটেশ। জবাবে ব্যাট করতে নেমে শ্রেয়সের দল করে ২০৪ রান। ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ। অনুশীলন ম্যাচ বলে জয় পরাজয়ের হিসেব করেনি কেকেআর।২০ ওভারে যত ক্ষণ ব্যাট করা যায় সেই চেষ্টাই ছিল তাদের।

এদিকে মেন্টর ডেভিড হাসি বুধবার জানিয়ে দিয়েছেন প্রথম পাঁচ ম‍্যাচে পাওয়া যাবেনা অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সদের।

আরও পড়ুন:India Team: আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাহরিনের কাছে ২-১ গোলে হার ভারতের

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...