Monday, June 8, 2026

বৃহত্তর চক্রান্ত রুখতে ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আজ রামপুরহাটে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বৃহত্তর চক্রান্ত, দোষীদের কড়া শাস্তি, মৃত্যু নিয়ে বিজেপি তথা বিরোধীদের নির্লজ্জ রাজনীতি! এরইমধ্যে আজ রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন তদন্তের গতিপ্রকৃতি। কথা বলবেন, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে। রামপুরহাটের ঘটনার পরই নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই ২১ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে কারোর জেল হেফাজত কারোর পুলিশি হেফাজত হয়েছে। এরই মধ্যে ঘটনাটিকে নিয়ে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করার চেষ্টা চালাচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই ওসি,এসডিপিও -দের সরিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল


মুখ্যমন্ত্রী আসার আগে থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বগটুই গ্রামের ঘটনার জেরে বীরভূমের গোয়েন্দা দফতরের এক অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। খুব তৎপরতার সঙ্গে তদন্ত শুরু হলেও বিরোধীদের রাজনীতি থামছে না। মুখ্যমন্ত্রী এই বগটুইয়ের ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছেন। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে ,দুর্নাম করে বাংলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা বলে দাবি তাঁর। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা ‘এত সোজা নয়।’ আমরা সরকারে আছি। দায়িত্ব আমাদের। আমরা কী কখনও চাইব বোমা পড়ুক, রক্ত ঝড়ুক। এই ঘটনা কারা ঘটায়? যারা সরকারে নেই। আমরা বিজেপি বা সিপিএমের মতো চক্রান্তকারী দল নই। রাজ্যপাল জগদীপ ধনকড়কেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন, ‘গরমে আরামের ছুটি কাটাচ্ছিলেন পাহাড়ে। রাজ্য সরকারকে বিপাকে ফেলার ছুঁতো পেতেই বিজেপির রাজ্য সভাপতির মতো আচরণ শুরু করেছে রাজ্যপাল।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...