Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন

Date:

Share post:

বগটুইয়ে ঘটনাস্থলে পৌঁছেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে (Anarul Hossain) গ্রেফতার করতে হবে। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হল আনারুলকে।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, ঘটনার সময় এলাকাবাসী সাহায্যের জন্য আনারুলকে ফোন করেন। কিন্তু তিনি কোনও পদক্ষেপ নেননি। পুলিশকেও জানাননি বলে অভিযোগ মমতার। একপরেই মুখ্যমন্ত্রী বলেন, “ওকে গ্রেফতার করেন। কেন ও সময় মতো পুলিশ পাঠায়নি- পুলিশ পাঠালে ঘটনাটি নাও ঘটতে পারত- গ্রেফতার করে ওর থেকে সেটা জানতে হবে। নয় ও থানায় সারেন্ডার করুক, নয় ওকে গ্রেফতার করুন। যেখান থেকে পারেন।“

মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেই রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় আনারুল হোসেনের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। সেখানে তাঁকে পাওয়া যায়নি। এরপর তারাপীঠ থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...