Saturday, April 4, 2026

গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শ্রীরামপুরে

Date:

Share post:

শ্রীরামপুর প্রভাস নগরে গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম রেনু সাউ (৪০)। শুক্রবার দুপুরে শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড প্রভাসনগর এলাকার পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। মৃতের স্বামী রমেশ সাউ ভ্যানে করে কাপড় ফেরি করেন। এদিন ১০ বছরের ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী। গলা কাটা হাতেও ধারালো অস্ত্রের ক্ষত। তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে টোটো করে তাকে শ্রীরামপুর ওয়েলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা জানান আগেই মৃত্যু হয়েছে রেনু সাউ এর। খবর পেয়ে প্রভাসনগরে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ। হাজির হন ডিসিপি অরবিন্দ আনন্দ। পুলিশের প্রাথমিক অনুমান রেনু সাউকে খুন করা হয়েছে।পুলিশ তদন্ত শুরু করে দেখে রেনুর ঘরের আলমারি ভাঙা ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায়।লুটপাঠের উদ্দেশ্যে খুন নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা জানান এদিন দুপুরে তারা কোনো ঘটনার শব্দ পাননি। প্রভাসনগর ঘনবসতি এলাকা,আর সেখানে দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

আরও পড়ুন- খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধৃত ভূয়ো সাংবাদিক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...