Wednesday, February 25, 2026

নাবালিকাকে অপহরণ করে বিক্রির চেষ্টা, বিহার থেকে উদ্ধার ছাত্রী

Date:

Share post:

দশম  শ্রেণির এক  ছাত্রীকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল চার যুবক। তবে  পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় চার যুবক। বিহারের কাটিহারের আমদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার সদলিচক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দশম শ্রেণির  ওই ছাত্রীটিকে রাস্তা থেকে অপহরণ করে চারজন যুবক। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিহারের কাটিহারের আমদাবাদ এলাকায়। ওই ছাত্রীকে বিক্রির উদ্দেশ্যেই বিহারে নিয়ে যাওয়া হয়েছিল বলে জেরায় স্বীকার করে নিয়েছে চারজন। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার এবং ধৃতদের গ্রেফতারের জন্য বিহারের  উদ্দেশ্যে রওনা দেন  হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিস বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা। বিহারের কাটিহার জেলার আমদাবাদ এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম আকবর আলি, গুলজার, চিরণ পাশওয়ান এবং মনোজ দাস।

 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...