Site Logo

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

EBBS Desk·
হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident) হাবড়া-শিয়ালদহ (Habra - Sealdah Local) লোকালে আগুন লেগে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। ব্রেকের গন্ডগোল থেকেই এই আগুন লেগেছে বলে জানায় রেল। এমনিতেই ব্যস্ততম স্টেশন বিধাননগর। তার উপর এ-ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পূর্ণাঙ্গ তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকেরা।

Sponsored

Sranchi In Article

প্রসঙ্গত, কিছুদিন আগেও হাসনাবাদ শিয়ালদা লোকালে আগুন লেগেছিল। বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই কালো ধোঁয়া দেখা গিয়েছিল। দুটি কামরার সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির জন্য আগুন লেগেছিল। এদিকে, বারবার ট্রেনে আগুন লাগায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরাও। সংশয়ের মধ্যে তাঁদের নিরাপত্তা। আরও পড়ুন: বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →