Saturday, February 21, 2026

Weather Forecast: স্বস্তির বৃষ্টি! প্যাঁচপ্যাঁচে গরমে সুখবর শোনাল আবহাওয়া দফতর

Date:

Share post:

মার্চের হাঁসফাঁস করা গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে বাড়ছে সূর্যের দাপট। অস্বস্তিজনক গরমে ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরা। তবে এর মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। গরমের থেকে মুক্তি পেতে শুক্রবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Petrol Diesel Price Hike:জ্বালানির দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার একাধিক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকতে পারে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ফের গরমের ভোগান্তি বাড়বে । বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতাও বেশ কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ মোট আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে।


আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

spot_img

Related articles

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...