Saturday, April 4, 2026

মালদহের কালিয়াচকে বিস্ফোরণে নিহত তিন বছরের শিশু

Date:

Share post:

মালদহের কালিয়াচকে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে এই বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে এই বিস্ফোরণের তীব্রতায় ৩ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয় বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল। দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। দুর্ঘটনার সময় বাড়িতে রান্না হচ্ছিল । রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তবে সত্যিই গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়িটি ঘিরে রাখা হয়েছে । মালদহের ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...