Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে দার্জিলিং , কালিম্পং -এর ৯টি কলেজের বকেয়া মিটিয়ে দিচ্ছে অর্থ দফতর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষা কর্মীদের দীর্ঘদিনের বকেয়া প্রাপ্য এবার ছাড়পত্র পেল। জিটিএ-র অন্তর্ভূক্ত দার্জিলিং ও কালিম্পঙ জেলার ৯টি কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের বকেয়া বাবদ পাওনা ৭ কোটি ৭৭ লক্ষ ৯৮ হাজার ৩৬৫ টাকা ছাড়পত্র পেল অর্থ দফতরের।

এই কলেজগুলি সরাসরি উচ্চশিক্ষা দপ্তরের অধীনে না থাকায় এবং জিটিএ-র হাতে এর অর্থ বণ্টনের দায়িত্ব থাকায় কলেজের বকেয়া বন্টনের ক্ষেত্রে প্রায়শই অনিয়ম লক্ষ্য করা যায় | সরকার থেকে টাকা ঠিক সময়ে এলেও স্কুল ও অন্যান্য প্রাপ্য বকেয়ার ক্ষেত্রে যে তৎপরতা দেখা যায়, কলেজগুলির ক্ষেত্রে সেই তৎপরতা সব সময় দেখা যায় না। ফলে প্রাপ্য থাকলেও তা বাকি রয়ে যায়।

প্রতিবারের মতো এবারও WBCUPA মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আবেদন জানায় এবং তাঁর দফতরের হস্তক্ষেপে অবশেষে এই দীর্ঘ জটিলতার সমাধান হয় | WBCUPA র পার্বত্য কলেজ শাখা গতকাল দার্জিলিং প্রেস গিল্ড – এ সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানায় এবং মুখ্যমন্ত্রী ও তাঁর দফতরকে বিশেষভাবে ধন্যবাদ ও শ্রদ্ধাজ্ঞাপন করে |

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...