Friday, April 3, 2026

গলায় কোপ মেরে গয়না লুঠ, মহিলা আশঙ্কাজনক

Date:

Share post:

ভোর বেলায় শৌচালয় যাওয়ার সময় বাড়ির উঠোনে পা দিতেই ছিনতাইবাজরা হামলা চালায়।মহিলা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরে দুষ্কৃতীরা। গায়ের সমস্ত গয়না খুলে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে সমস্ত গয়না লুঠ করে পালায়।

শনিবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁচল থানার বৈরগাছি গ্রামে। আক্রান্ত বধূর নাম লুৎফা খাতুন । মহিলার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসেন । ছুটে আসেন প্রতিবেশীরাও । সকলে মিলে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । কিন্তু আঘাত যথেষ্ট গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে মালদহ মেডিকেল কলেজে রেফার করে দেন। চাঁচল থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা লতিফুর রহমান। দুষ্কৃতীদের খোঁজ চলছে । এখনো কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । লুঠ হওয়া গয়নাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মহিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...