Sunday, May 17, 2026

Pakistan: ৬ স্ত্রী, ৫৪ সন্তান: পাকিস্তানের বৃদ্ধ তাক লাগালেন বিশ্বকে!

Date:

Share post:

কথায় বলে, ‘নারী চরিত্র বেজায় জটিল, তাই একটি নিয়ে গলদ ঘর্ম’! তবে বেশিরভাগ বিবাহিত পুরুষরা (Married Men) একথা যতই বলুন, ব্যতিক্রম নেই এই ভাবনা ভুল। কারণ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেই(Pakistan) আছে এমন উদাহরণ। বয়স ৭০, নাম আব্দুল মজিদ মেঙ্গাল(Abdul Majid Mengal), তিনি পাকিস্তানের নাগরিক(Citizen of Pakistan)। তিনি ৬জন মহিলার স্বামী ৫৪ জন সন্তানের পিতা। বহু বিবাহের নয়া রেকর্ড (Record)গড়ে আজ তিনি আজ সোশ্যাল মিডিয়ার(Social Media) শিরোনামে।

প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীর বিধানসভার ঘরে কে বসবেন? জমা পড়েছে ৪ মন্ত্রীর আবেদনপত্র

বহু বিবাহ প্রথা উঠে গেছে বহুদিন, এমনকি একের বেশি বিয়ে করা আইনানুগভাবে অপরাধ হিসেবে ধরা হয়। এই নিয়ম গোটা বিশ্বেই প্রযোজ্য। যদিওবা মুসলিম (Muslim)সম্প্রদায়ের ক্ষেত্রে ৪ বিবাহের রেওয়াত রয়েছে। এক্ষেত্রেও নিয়ম প্রথম বিয়ের পরে বাকি বিয়ে করতে গেলে, প্রথমপক্ষের স্ত্রীর সম্মতির প্রয়োজন। তবে সম্প্রতি এক ব্যক্তির কথা প্রকাশ্যে এসেছে যিনি গণবিবাহের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন। ইনি হলেন আব্দুল মজিদ মেঙ্গাল (Abdul Majid Mengal)।

নিজের শারীরিক চাহিদা পূরণের তাগিদে পর পর বিয়ে করে গেছেন এই ব্যক্তি। নিজে এক সাক্ষাতকারে জানিয়েছেন তাঁর গুণকীর্তনের কাহিনী। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন তিনি, কারণ তাঁর শারীরিক চাহিদা। যদিও পরবর্তীতে প্রায় ৬টি বিয়ে করেছেন তিনি। আর সবটাই যৌন মিলনের তাগিদে। বর্তমানে তার বয়স এসে দাঁড়িয়েছে ৭০। আর এই বয়সে তিনি ৫৪ জন সন্তানের পিতা। কিন্তু এত জনের ভরণ পোষণ কীভাবে হয়? জানা যায় পেশায় এই ব্যক্তি ট্রাকচালক,আর্থিক অবস্থা সচ্ছল নয়। অনটনের কারণে ২টি স্ত্রী ও ১২টি সন্তান মারা গেছেন। বর্তমানে তিনি ৪২জন সন্তানের পিতা, যাদের সকলেরই বয়স ১০ বছরের নিচে। ২২জন পুত্র সন্তান ও ২০জন কন্যা সন্তান নিয়ে নিজের বাড়িতে অনটনের মধ্যেই দিন কাটছে আব্দুল মজিদ মেঙ্গাল । তিনিই একমাত্র উপার্জনকারী ব্যক্তি তাই সংসার চালাতে কালঘাম ছুটছে তাঁর।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...